calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক এমপি জ্যাকব।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক এমপি জ্যাকব।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৫ বার পঠিত

সাভার থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।


জ্যাকব ২০০৮ সালে অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পানিসম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


২০১৪ সালের সাধারণ নির্বাচন বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে প্রার্থিতা প্রত্যাহার করলে জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। ওই বছরেই তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। একই বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।