calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মিয়ামির দারুণ জয় মেসির জোড়া গোলে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মিয়ামির দারুণ জয় মেসির জোড়া গোলে।

নিজেদের সবশেষ ম্যাচেই হিসেবনিকেশটা করা ছিল। সেই ম্যাচে নিজের ছায়া থাকা লিওনেল মেসির সামনে এই ম্যাচেই ছিল নিজেকে জানান দেয়ার সুযোগ। করলেনও তাই। দলকে এগিয়ে নেয়ার পাঁচ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে করলেন দর্শনীয় গোল। মেসির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ • সকাল ১১:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

এতে মেজর লিগ সকারে বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে হারিয়ে জয়ে ফিরল ইন্টার মিয়ামিও। সেই সঙ্গে তারা জিতে নিলো মৌসুমের সবচেয়ে ভালো ধারাবাহীক দলের জন্য কমিউনিটি শিল্ড খেতাব।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে কলম্বাসের লোয়ার ডট কম ফিল্ডে স্বাগতিকদের ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। পয়েন্ট তালিকায় কলম্বাসই ছিল মিয়ামির প্রধান প্রতিদ্বন্দ্বী। যেখানে মেসি গোল করেন দুইটি, বাকি গোলটি সুয়ারেজের পা থেকে।


ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত করল জেরার্দো মার্তিনোর দল। সেই সঙ্গে প্রথমবারের মতো জিতে নিল কমিউনিটি শিল্ড খেতাব। ৩৭ বছর বয়সী মেসির ক্যারিয়ারে এটি ৪৬তম শিরোপা জয়। আর ইন্টার মিয়ামির হয়ে দ্বিতীয়।


৩২ ম্যাচে ২০ জয় ও ৮ ড্রয়ে মিয়ামির পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বাস। তিনে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫৬।


বাকি দুই ম্যাচ জিতে নিউ ইংল্যান্ড রেভুল্যুশনের মৌসুমের ২০১ আসরে গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড নিজেদের করে নেয়ার সুযোগ আছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সুযোগ পাওয়া মিয়ামির সামনে।