calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আফগান স্পিনার রশিদ খান বিয়ে করলেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফগান স্পিনার রশিদ খান বিয়ে করলেন।

ক্রিকেটের আধুনিক যুগে লেগ স্পিনারদের মধ্যে শীর্ষে আছেন রশিদ খান। আফগান এই স্পিনার যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবথেকে বড় তারকাও তিনি। একই সঙ্গে তিনি এতদিন ছিলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

বৃহস্পতিবার কাবুলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রশিদ ও তাঁর তিন ভাই। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে রশিদ ও তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়ের আনুষ্ঠানিকতা।


রশিদ খানেরর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের জাতীয় দলের অনেক ক্রিকেটার। মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাইরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।


বিয়ের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে রশিদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’


ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রশিদ খান পশতুন রীতিতে বিয়ে করেছেন। তবে রশিদ ও তাঁর ভাইদের স্ত্রীদের নাম পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে কাবুলের হোটেলটিতে ছিল কড়া নিরাপত্তা।