calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আজ মাঠে নামছে বাংলাদেশ ইংলিশদের হারানোর লক্ষ্যে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আজ মাঠে নামছে বাংলাদেশ ইংলিশদের হারানোর লক্ষ্যে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ। শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল খেলেছে দুর্দান্ত, স্কটিশদের বিপক্ষে ১৬ রানের দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল, আইসিসির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির এ টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ইংলিশরা। টি-টোয়েন্টিতে এর আগে তিনবার ইংলিশদের বিপক্ষে খেলে তিনবারই হেরেছে টাইগ্রেসরা।


তবে আজকের ম্যাচের আগে বাঘিনীদের অনুপ্রেরণা স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়। এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, লক্ষ্য ইংলিশদের বিপক্ষে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।


ইংল্যান্ড ম্যাচের আগে বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, যে ম্যাচগুলো বাকি আছে আরও তিনটা। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সঙ্গে কালকে যে ম্যাচ সেটা তো অবশ্যই আমরা কাউন্ট করবো যেন জিততে পারি। বাকি যে ম্যাচগুলো আছে সেগুলোও ধরার চেষ্টা করবো।


ইংল্যান্ড শক্তিশালী দল হলেও বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবেন বলেও জানিয়েছেন এই ব্যাটার। তিনি বলেন, ইংল্যান্ড বরাবরই ভালো। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সঙ্গে। তারপরও আমরা আশাবাদী যে আমরা আমাদের শেষ বিশ্বকাপে অনেক ভালো করেছিলাম। আমাদের বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করেছে। আশাবাদী কালকেও ইংল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ দেওয়া। তারপর আসলে ফল বলে দেবে কী হবে।