calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ জয় পেতে মরিয়া।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ জয় পেতে মরিয়া।

টেস্ট সিরিজে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে আজ থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

গতকাল গোয়ালিয়রে গণমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এই সিরিজে আমাদের খেলোয়াড়রা অন্য এক অ্যাপ্রোচে খেলার চেষ্টা করছে। সবাই জয়ের জন্য খেলবে।’


এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। চেন্নাইতে প্রথম টেস্ট ২৮০ রানের ব্যবধানে হারে টাইগাররা। দ্বিতীয় টেস্ট আড়াই দিনের বেশি সময় বৈরী আবহাওয়ায় ভেস্তে যাওয়ার পরও পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।


দুই টেস্টেই লজ্জাজনক হারের কারণে ভারতের বিপক্ষে বড় সংস্করণে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের।


টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ১৪ ম্যাচের ১৩টিতেই হার ও একটিতে জিতেছে টাইগাররা। ২০১৯ সালে ভারতের মাটিতে সর্বশেষ সফরে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। ওই সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৭ উইকেটের জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু রাজকোট এবং নাগপুরে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৮ উইকেটে ও ৩০ রানে হেরেছিলো টাইগাররা। ফলে সিরিজে দারুণ সূচনার পরও ২-১ ব্যবধানে হারতে হয় তাদের।


টেস্ট সিরিজে সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে জয়ের ভালো সুযোগ বাংলাদেশের সামনে আছে। কারণ দলের দুই সেরা তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দল একটি বড় পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে আছে।


টেস্ট সিরিজ খেলা বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় টি-টোয়েন্টি দলে থাকলেও ভারতের টেস্ট দলের কোন খেলোয়াড়েরই টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি।


অধিনায়ক শান্ত জানিয়েছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এখন থেকেই প্রতিটি সিরিজের পরিকল্পনা সাজানো হবে।


তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি আরও চার-পাঁচজন যোগ হবে, তারাই ২০২৬ সালে বিশ্বকাপে খেলতে পারে। আমি মনে করি এই সিরিজ থেকে আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। এখন থেকে অবশ্যই ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আমরা পরিকল্পনায় রাখবো। এই দলে ১৫ জন খেলোয়াড় আছে এবং এর বাইরে আরও ৪-৫ জন আছে। এই ২০-২২ জন খেলোয়াড়কে নিয়ে আমরা প্রস্তুতি নেব। ভবিষ্যতে তারাই খেলবে। এজন্য এখন থেকে প্রস্তুতি শুরু হচ্ছে।’


এই সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ছাড়াই টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলা শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি ছোট সংস্করণ থেকে অবসর নিয়েছেন তিনি। অলরাউন্ডার সাকিবের জায়গা পূরণের জন্য মেহেদি হাসান মিরাজকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।


টি-টোয়েন্টিতে সাকিবের অভাব মিরাজ পূরণ করতে পারবেন বলে বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘সাকিব ভাই এত দিন ধরে আমাদের দলের সঙ্গে ছিলেন। স্বাভাবিকভাবেই তার জায়গা পূরণ করতে কিছুটা সময় লাগবে।’


তিনি আরো বলেন, ‘আমি এটাকে বড় সমস্যা বলব না। তবে তাকে ছাড়া একাদশ সাজাতে কিছুটা অসুবিধা হবে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো কম্বিনেশন দিতেন সাকিব। আমরা মিরাজকে নিয়ে এসেছি এবং আশা করি ওই জায়গায় দ্রুত মানিয়ে নেবে সে।’


বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।


ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।