calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কাদলো আর্জেন্টিনা।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কাদলো আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে আলোচিত কয়েকটির বিষয়ের মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের হেক্সা মিশন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের হেক্সা মিশনে ব্যর্থ হন সেলেসাওরা। যার নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ • রাত ০৩:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। আর আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা।


এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিও বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল।


এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও সাফল্য আনতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা। যার ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতে যায় ব্রাজিল।


দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্জেন্টিনাকে সুযোগ দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে মুখে রাখে তারা। কিন্তু ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না সেলেসাওরা।


বিপরীতে ৩৮তম মিনিটে মাটিয়াস রোসার গোলে ব্যবধান কমায় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার।