মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।’
তবে কী কারণে সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সোলায়মান চৌধুরীকে সরকারের কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে দলীয় পদ ছেড়ে দিয়েছেন।
২০২০ সালের ২ মে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে আমার বাংলাদেশ পার্টি (এবি)। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।