ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৪ বলে ৩৯ রান করেন জ্যোতি। পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। ১ হাজার ৩০০ রানও নেই আর কারও। ব্যাটারদের এমন অবস্থায় উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।
বলেন, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’
শনিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। যেখানে সেমির সমীকরণ মেলানোর সুযোগ থাকতে। তবে এতসব না ভেবে বিদায়ী ম্যাচটি রাঙাতে চান জ্যোতিরা। বলেন, ‘(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো ক্রিকেট খেলা ও জয়ের চেষ্টা করা উচিত আমাদের। এটা স্রেফ আরেকটি খেলা এবং আমরা দল হিসেবে খেলতে চাই, মনে রাখার মতো কিছু নিয়ে ফিরতে চাই।’