calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রাষ্ট্রপতি পদে ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়নি আ.লীগ: কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রাষ্ট্রপতি পদে ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়নি আ.লীগ: কাদের

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন কোনো রাষ্ট্রপতি বানাইনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েসউদ্দিন। ‘ইয়েস মার্কা’ কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা মনোনয়ন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১০:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

এ সময় তিনি জানান, স্বাধীনতাবিরোধী বা কোনো অপশক্তির প্রতিনিধিকে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। সেতুমন্ত্রী বলেন, যোগ্য, সৎ, নিষ্ঠাবান ও দক্ষ একজন ব্যক্তিকেই বাছাই করেছে আওয়ামী লীগ, যার কারণে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে। 

‘সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনটাই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে। যাচাই-বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণাটি আমরা পেয়েছি। একটা কপি আমাদের দেওয়া হয়েছে।’

বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ না থাকাই কথা। দেশের সংবিধান, গণতন্ত্র নিয়েও তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে যদি কোনো আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো এ নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। কাজে এ নিয়ে আমরা অবাক হচ্ছি না। বিএনপি এমন কথা সবসময়ই বলে, এসব কথা তাদের মুখেই শোভা পায়। 

tag ট্যাগ: #1111