calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পর্তুগালের হ্যাটট্রিক জয় রোনালদো-সিলভায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পর্তুগালের হ্যাটট্রিক জয় রোনালদো-সিলভায়

নেশন্স লিগে জয়ের ধারায় ছুটে চলছে পর্তুগাল। একের পর এক জয় তুলে টানা তিন ম্যাচে অপরাজেয় রইলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এবার তারা ৩-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। দলের জয়ে একটি করে গোল করেছেন রোনালদো ও বার্নার্দো সিলভা। অন্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ • দুপুর ০১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

শনিবার (১২ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। একের পর এক আক্রমণ করে পোল্যান্ডের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখা পর্তুগাল এগিয়ে যায় ম্যাচের ২৬তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির তারকা সিলভা।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে পর্তুগাল দ্বিতীয় গোলটি আদায় করে নেয় প্রথম গোলের ১০ মিনিট বাদেই। ৩৭তম মিনিটে দলকে উল্লাসে ভাসান রোনালদো। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শট নেন রাফায়েল লেয়াওয়ে। বল পোস্টে লেগে চলে আসে রোনালদোর সামনে। বাকি কাজটা অনায়াসে সারেন পর্তুগিজ দলপতি।

tag ট্যাগ: #1111