calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ মিরপুরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ মিরপুরে

বকেয়া বেতনের দাবিতে ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আটটি পোশাক কারখানার শ্রমিকরা।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:০৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেতনের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ পালিয়েছে। গতকাল রোববার কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে নিয়েছে  অভিযোগ করেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

পোশাকশ্রমিকরা বলেন, আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে ঘুড়াচ্ছে। আমাদের বেতন-ভাতা পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে দীর্ঘ যানজটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

tag ট্যাগ: #1111