calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে উড়িয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে উড়িয়ে

প্রতিপক্ষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ঘাবড়ে যায়নি দক্ষিণ আফ্রিকা। ফল পেলো হাতেনাতে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা স্রেফ উড়িয়ে দিয়েছে অজি মেয়েদের। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ • বিকাল ০৫:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫০ বার পঠিত

এই ম্যাচে খেলতে পারেননি দলের অন্যতম সেরা তারকা অ্যালিসা হিলি। তাকে ছাড়া খেলতে নামে অজিরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রানের মধ্যে তারা হারায় ২ উইকেট। সেই ধাক্কা সামলে ওপেনার বেথ মুনির ৪২ বলে ৪৪ ও মিডল অর্ডারের নৈপুণ্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করে তারা।

এছাড়াও অজিদের লড়াকু সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাহ্লিয়া ম্যাকগ্রা। তিনি ৩৩ বলে করেন ২৭ রান, ২৩ বলে ৩১ রান করেন এলিস পেরি।

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা ২৫ রানে হারায় তাজমিন ব্রিটসকে। বাকি সময়ে কেবল দক্ষিণ আফ্রিকার গল্প। দ্বিতীয় উইকেটে লরা উলভার্ট ও বশের ৬৫ বলে ৯৬ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় রেকর্ড চ্যাম্পিয়নদের। ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায় ৪২ রান করে উলভার্ট ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বশ।

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অথবা নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আজ শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে নামবে এই দুই দল।