calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশের ইনিংস ১০৬ রানে শেষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ইনিংস ১০৬ রানে শেষ

ব্যাটিং বিপর্যয়ে ১০০-এর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেট জুটিতে তাইজুল-নাঈমের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪০.১ ওভারে ১০৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ • সকাল ১০:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

টসে জিতে স্পিন স্বর্গে ভয়াবহ ব্যাটিং প্রদর্শনী দেখায় বাংলাদেশের ব্যাটাররা। দিনের শুরুতেই পরপর তিন ওভারে ভিয়ান মুল্ডারের শিকার হন সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে ফিরেছেন মুশফিক, লিটন ও মধ্যাহ্ন বিরতির আগের ওভারে সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের ২৬.১ ওভারে ৬০ রান করতে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।


লাঞ্চ থেকে ফিরে আসতেই ২ বলের ব্যবধানে মাহমুদুল ও জাকের আলীকে হারায় বাংলাদেশ। ৯৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ডেন পিটের শিকার হন মাহমুদুল। অন্যদিকে জাকের আলী মহারাজের ফাঁদে পড়ে স্ট্যাম্পড হন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১৫ বল খেলে মাত্র ২ রান করে ফিরলেন তিনি। তার বিদায়ে ৭৬ রানেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। এতে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। সেখানে প্রতিরোধ গড়েন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। দুজনের ২৬ রানের জুটিতে একশ পার হয় টাইগাররা। দলীয় ১০২ রানে স্লিপে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা নাঈম।


বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তাইজুল ইসলাম। এতে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে তাইজুলের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুল্ডার, রাবাদা ও মহারাজ। অন্য উইকেটটি ডেন পিটের।