calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / জ্যোতি বিশ্বকাপের সেরা একাদশে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

জ্যোতি বিশ্বকাপের সেরা একাদশে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট ও গ্লাভস হাতে দ্যুতি ছড়িয়ে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। অর্থাৎ সেরা একাদশের উইকেটরক্ষক নির্বাচিত হয়েছেন জ্যোতি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ • সকাল ১০:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল জ্যোতির দল। ১২ বছর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর বাকি তিন ম্যাচে লড়াইটাও করতে পারেনি জ্যোতিরা।


ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। দলের বাজে পারফরম্যান্সের পরও একাই লড়াই করে গেছেন জ্যোতি।


বিশ্বকাপে চার ম্যাচে ১০৪ রান করেন জ্যোতি। উইকেটের পেছনে দাঁড়িয়ে নিয়েছেন একটি ক্যাচ। এছাড়া ৬ জন ব্যাটারকে করেছেন স্টাস্পড। জ্যোতির চেয়ে বেশি ডিসমিসাল এই আসরে অন্য কোনো উইকেটরক্ষক করতে পারেননি।


মোট ৭ দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। সবচেেয়ে বেশি রানার্সআপ দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা। অধিনায়ক লরা ভলভার্টসহ তিন প্রোটিয়া ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই তালিকায়। এছাড়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের আছেন দুজন। একজন একাদশের, অন্যজন জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।


২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট


লরা ভলভার্ট, দক্ষিণ আফ্রিকা (অধিনায়ক), তাজমিন ব্রিটস, দক্ষিণ আফ্রিকা, ড্যানি ওয়াইট-হজ, ইংল্যান্ড, অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ড, হারমানপ্রীত কৌর, ভারত, ডিয়ান্ড্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ, নিগার সুলতানা, বাংলাদেশ (উইকেটকিপার), অ্যাফি ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ, রোজমেরি মেয়ার, নিউজিল্যান্ড, মেগান শুট, অস্ট্রেলিয়া, ননকুলুলেকো এমলাবা, দক্ষিণ আফ্রিকা। দ্বাদশ খেলোয়াড় : ইডেন কারসন, নিউজিল্যান্ড