বাংলাদেশ দলের সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধে ইনিংস পরাজয় এড়িয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর স্বপ্নও দেখছেন সমর্থকরা।
এখন পর্যন্ত মিরাজ-জাকের সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন আছেন ১১৭ রানে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। মাত্র ১ রান পিছিয়ে ছিল টাইগাররা।
মিরাজ এরই মধ্যে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান নিয়ে ব্যাট করছেন এই অলরাউন্ডার। জাকের আছেন ৪৭ রানে।