calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / জাভি কি তাহলে টেন হাগ এর বদলি হবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

জাভি কি তাহলে টেন হাগ এর বদলি হবেন

গত মৌসুমেই চাকরি হারানোর পথে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ধারণা করা হচ্ছিল, মৌসুম শেষ হলেই ছাঁটাই করা হবে তাঁকে। তবে শেষ দিকে এসে বদলে যায় পরিস্থিতি।গত মৌসুমেই চাকরি হারানোর পথে ছিলেন ম্যানচেস্টার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

উল্টো নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান এখন ১২ নম্বরে। ৮ ম্যাচের ৩টিতে জিতলেও হেরেছে ৩টিতে। ড্র অন্য দুই ম্যাচ। ইউরোপা লিগেও ২ ম্যাচ খেলে দুটিই ড্র করেছে ইউনাইটেড। এমন পরিস্থিতিতে টেন হাগের ছাঁটাই হওয়া স্রেফ সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।এমনকি ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো ইউনাইটেডের সম্ভাব্য নতুন কোচের নামও বলে দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের দেওয়া খবর অনুযায়ী, ‘রেড ডেভিল’রা এরই মধ্যে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজের সঙ্গে যোগাযোগ করেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো ইউনাইটেডের ডাগআউটে দেখা যেতে পারে সাবেক এই বার্সেলোনা কোচকে।


ডেইলি মেইলের খবর বলছে, এরই মধ্যে ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বারেদার নেতৃত্বে একটি দল জাভির সঙ্গে কথা বলেছেন। সব ঠিকঠাক থাকলে হয়তো শিগগিরিই জাভির বার্সায় আসার ঘোষণা আসতে পারে।১৭ বছর খেলোয়াড় হিসেবে কাটানো বার্সায় জাভি কোচ হয়ে আসেন ২০২১ সালে। শুরুতে দারুণ কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি ছাড়া আর কিছুই জেতাতে পারেননি জাভি। শেষ পর্যন্ত ব্যর্থতার দায় নিয়েই বার্সা ছাড়তে হয়েছে তাঁকে।


জাভির বার্সা ছাড়া নিয়েও অবশ্য কম নাটক হয়নি। শুরুতে জাভি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁকে অনুরোধ করে রেখে দেয় বার্সা। পরে মৌসুমের শেষ দিকে সবাইকে অবাক করে বার্সাই জাভিকে ছাঁটাই করে। নাটকীয়ভাবে চাকরি হারানোর পর আর কোথাও দায়িত্ব নেননি জাভি। এখন সব ঠিক থাকলে হয়তো ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে তাঁকে।ইউনাইটেডের সম্ভাব্য কোচের তালিকায় অবশ্য জাভি একাই নন, শোনা যাচ্ছে স্পোর্তিং লিসবনের কোচে রুবেন আমোরিমের নামও। শেষ পর্যন্ত জাভি না পেলে হয়তো তাঁর দিকেই হাত বাড়াবে ইউনাইটেড।