নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।
নাফিজ সরাফাত ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের গ্রাহকের সঙ্গে প্রতারণা করে নিজে ও একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। দুদকের একটি বিশেষ টিম অভিযোগটি অনুসন্ধান করছে। অনুসন্ধানে তাদের অর্থ আত্মসাতের আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে।পদ্মা ব্যাংক দখল, দুর্নীতি, ঋণ জালিয়াতিসহ আর্থিক খাতে অনিয়মের অনেক অভিযোগ রয়েছে নাফিজ সরাফাতের বিরুদ্ধে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গাঢাকা দিয়েছেন।