calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / মির্জা ফখরুল দেশে ফিরেই যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

মির্জা ফখরুল দেশে ফিরেই যা বললেন

অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ • দুপুর ১২:১১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।


দেড় মাস আগেই মেয়ের কাছে যান মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তাকে নিয়েই দেশে ফিরলেন বিএনপি মহাসচিব। গত ১০ অক্টোবর বড় মেয়ে ড. শামারুহ মির্জাকে দেখতে ক্যানভেরায় যান মির্জা ফখরুল। বড় মেয়ে পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। এই পেশার পাশাপাশি ২০১৭ সালে তিনি ‘সিতারাস স্টোরি’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। স্বেচ্ছাসেবী, অলাভজনক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যা নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে।


২০২১ সালে ডা. শামারুহর সহ-প্রতিষ্ঠিত সংস্থা ‘সিতারাস স্টোরি’ ‘এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করে। শামারুহ নিজেও ‘ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১’ এর চূড়ান্ত পর্বের একজন প্রতিযোগী ছিলেন। স্বামীসহ পরিবার নিয়ে ২০০৬ সাল থেকে তিনি সেখানেই থাকছেন।


মির্জা ফখরুল দম্পতির দুই মেয়ে। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।