calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / স্প্যানিশ তারকার হাতে ব্যালন ডি’অর ৬৪ বছর পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

স্প্যানিশ তারকার হাতে ব্যালন ডি’অর ৬৪ বছর পর

অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন এসে ধরা দিল রদ্রি হার্নান্দেজের কাছে। ৬৪ বছর পর কোনো স্প্যানিশ তারকার হাতে উঠল ব্যালন ডি’অর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

সোমবার রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অরজয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বছরের সেরা পারফরমারের পুরস্কারটি জেতেন তিনি। ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।


রদ্রির আগে সর্বশেষ ১৯৬০ সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টেফানো। এই তারকা ব্যালন ডি’অর জিতেছিলেন দুবার, ১৯৫৭ ও ১৯৫৯ সালে।


ব্যালন ডি’অর জিতে রদ্রি বলেন, আমার, আমার পরিবার এবং দেশের জন্য একটি বিশেষ দিন। শুধু আমার বিজয় নয়, এটি স্প্যানিশ ফুটবলের, অনেক খেলোয়াড়ের জন্য যারা এটি জিতেনি কিন্তু প্রাপ্য ছিল। যেমন (আন্দ্রেস) ইনিয়েস্তা, জাভি (হার্নান্দেজ), ইকার (ক্যাসিলাস), সার্জিও বুসকেটসসহ অনেকে। এটা স্প্যানিশ ফুটবলের এবং মিডফিল্ডারের বিজয়।


প্রসঙ্গত, গত মৌসুমে চারটি শিরোপা জিতেছেন রদ্রি হার্নান্দেজ। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আর ম্যানসিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।