calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ‘ভারত’ আমাদের নিয়ে খেলবে, সব দল এক না হলে : আব্বাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

‘ভারত’ আমাদের নিয়ে খেলবে, সব দল এক না হলে : আব্বাস

জামায়াত-বিএনপিসহ সব দল এক না হলে ভারত আমাদের নিয়ে খেলতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ • সকাল ১০:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩১ বার পঠিত

২৮ অক্টোবরের নিহতদের স্মরণে সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


মির্জা আব্বাস বলেন, জামায়াত-বিএনপিসহ অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে প্রতিবেশি (ভারত) দেশ আমাদের নিয়ে খেলতেই থাকবে। এটা কখনই হতে দেওয়া যাবে না।


তিনি বলেন, দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা গত ৫ আগস্ট ঘরে তুলেছি। এখন আমরা আওয়ামী বিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনও পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।


বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এটা ভেবে খুশি হওয়ার কারণ নেই। তাদের দোসররা রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।


মির্জা আব্বাস বলেন, বিগত স্বৈরাচার জামায়াত-বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এখনও অনেকে জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনও ১০০-এর ওপরে মামলা আছে। তবুও এখন গ্রেপ্তার হব না, তাই শান্তি আছে।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে এখন কোনো কিছুর অভাব নেই। শুধু চোরের অভাব পড়ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে, না হয় জেলে ডুকেছে।