স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর উল্লাসে মাতে পুরো দল। পুরো দলের সঙ্গে উল্লাসে মেতেছিলেন বাংলাদেশের ফুটবলার সুমাইয়াও।
শিরোপা জিতে যখন পুরো দল হোটেলে চলে যায়, তখন ট্রফি হাতে সবাই ছবি তোলেন। কৃষ্ণা ট্রফি হাতে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন। একই রকম ছবি পোস্ট করেন মাতসুশিমা সুমাইয়া। সেখানে তিনি লেখেন, ‘শুভরাত্রি!!! কাল বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ!’