calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / আটক ৩, মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুনের ঘটনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

আটক ৩, মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুনের ঘটনায়

রাজধানীর মিরপুর-১৪ নম্বর ও কচুক্ষেতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রিফাত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে শুক্রবার তিনজনকে ভাষানটেক থেকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আইএসপিআর জানায়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন।