calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রাজধানীতে নিরাপত্তা জোরদার বিএনপির র‍্যালি ঘিরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রাজধানীতে নিরাপত্তা জোরদার বিএনপির র‍্যালি ঘিরে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালির আয়োজন করেছে জাতীয়তাবাদী দলের (বিএনপি)। এ উপলক্ষ্যে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়াও নগরীর মোড়ে মোড়ে বাড়তি পুলিশ ও সাদা পোশাকের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৯ বার পঠিত

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা যায়, র‍্যালিতে যোগ দিতে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের সবার হাতে কমবেশি বিএনপির দলীয় পতাকা ও গায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের টিশার্ট। কেউ আসছেন মিছিল নিয়ে, আবার কেউ কেউ ট্রাক, বাস ও পিকআপে।


এদিকে, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনে প্রবেশমুখের সড়কটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে তার বিপরীত সড়কটি খোলা। এসব দেখভাল করছেন ট্রাফিকের সদস্যরা। পাশে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান। তার বিপরীত সড়কে শ্রম আদালত ভবনের সামনে একটি পিকআপে ভেতরে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। ওয়াকিটকি হাতে পুলিশের সদস্যরা বিএনপির র‍্যালিতে আসা কর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।


শুধু নয়াপল্টন নয়, বিএনপির এই র‍্যালিকে কেন্দ্র করে ঢাকার বাংলামোটর, ফার্মগেট, শাহবাগ, মৎসভবন, কারওয়ানবাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় বাংলামোটরের ওভারব্রিজের পাশের ভবনের নিচে প্রায় অর্ধশতাধিক পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে কাকরাইল, ফার্মগেট ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতেও।


তবে র‍্যালিকে কেন্দ্র করে যাতে সড়কে নগরবাসীর যেন কোনো ধরণের ভোগান্তি না হয় সেজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেষ প্রান্ত পশ্চিমের মোড়ে ডাইভারশন দেওয়া হয়েছে। ফলে গাবতলি থেকে আসা গাড়িগুলো জাতীয় সংসদের সামনের সড়কে এসে ঘুরে সেদিকে যাচ্ছে।


জানা গেছে, বিএনপির পক্ষ থেকে যে র‍্যালি আয়োজন করা হয়েছে সেটি দুপুর ২টায় নয়াপল্টন থেকে বের হবে। পরে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে গিয়ে শেষ হবে।


ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার হাসান বলেন, র‍্যালিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ যাওয়া পর্যন্ত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা থাকবে।