calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ইউফুস আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা পলাতক রয়েছেন।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১০:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাস পাড়া মহল্লার হুন্দাই কোম্পানির প্রধান গেটের সামনে ওয়াপদার ওপর এ ঘটনা ঘটে।  

নিহত ইউফুস ওই মহল্লার ঘুতু সেখের ছেলে। তিনি আড়তে কাঁচামাল ব্যবসার পাশাপাশি সুদে টাকা ধার দিতেন। অভিযুক্ত মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা একই গ্রামের সফর আলীর ছেলে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ইউসুফ আলী মমিনুল ইসলামকে সুদে টাকা ধার দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর সুদের টাকার হিসাব-নিকাশ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় মমিনুল ওরফে বড় গ্যাদা। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় ইউসুফ আলীর।

tag ট্যাগ: #1111