অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম আরও জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।