calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / কসোভোকে ম্যাচ শেষের আগে মাঠ ছাড়ায় হারতে হলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কসোভোকে ম্যাচ শেষের আগে মাঠ ছাড়ায় হারতে হলো

ম্যাচ প্রায় শেষের দিকে, চলছিল যোগ করা সময়ের খেলা। মিনিট পাঁচেক পরই বাজত শেষের বাঁশি। কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। স্টেডিয়ামে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৬ বার পঠিত

গত শুক্রবার বুখারেস্টে নেশনস লিগের ‘সি’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কসোভো ও রোমানিয়া। গোলশূন্য ড্রর পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে কসোভো মাঠ ছাড়ায় অবশেষে চার দিন পর বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থি স্লোগান দেন বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

এ ছাড়া দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

tag ট্যাগ: #কসোভো