calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশের জারা নেপালে দুই রুপা জিতলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের জারা নেপালে দুই রুপা জিতলেন

নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুর এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের মেয়ে হুমায়রা হায়দার জারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:৫৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৯ বার পঠিত

শুক্রবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রুপা জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রুপা নিশ্চিত করেন তিনি।

এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালী খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে জারা-নাইমা জুটি ফাইনালে হেরে যায় নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।

এর আগেও হুমায়রা হায়দার জারা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। ২০২২ সালে ইউরোপিয়ান বয়সভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতার বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈতে রানার আপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।