calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ট্রেনপরিচালক শিক্ষিকার মুখে লাথি মেরে নাক ফাটালেন !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ট্রেনপরিচালক শিক্ষিকার মুখে লাথি মেরে নাক ফাটালেন !

বেনাপোলগামী ট্রেনপরিচালকের লাথিতে নাক ফেটেছে স্কাউটে অংশ নিতে যাওয়া এক স্কুলশিক্ষিকার। তিনি ওই স্কাউট ইউনিটটির নেতৃত্ব দিতে যাচ্ছিলেন। তা ছাড়া পরিচালকের লাঠির আঘাতে ইরিন জাহান লিজা নামে এক স্কুলছাত্রীও আহত হয়েছে। ঘটনাটি...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৪:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৯ বার পঠিত

স্কুলশিক্ষিকা কাঁদতে কাঁদতে মোবাইল ফোনে  জানান, ট্রেনছাড়ার মুহূর্তে বারবার অনুরোধের একপর্যায়ে ট্রেনের পরিচালক ক্ষিপ্ত হয়ে ওই স্কুলশিক্ষিকার মুখে লাথি মারেন এবং লাঠি দিয়ে এক ছাত্রীকে বেধড়ক পেটান। ট্রেনপরিচালকের লাথিতে শিক্ষিকার নাক দিয়ে রক্ত বের হয়। তা ছাড়া লাঠির আঘাতে স্কুলছাত্রী ইরিন জামান লিজাও আহত হয়। 

ভুক্তভোগী স্কুলশিক্ষিকা কোনো কূলকিনারা না পেয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা স্টেশনমাস্টার অনুপ কুমার মন্ডল ও ৯৯৯-এ বিষয়টি অভিযোগ আকারে জানান।  

ভুক্তভোগী ওই শিক্ষিকা জানান, ট্রেনপরিচালকের নাম আল মামুন। 

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশনমাস্টার অনুপ কুমার মন্ডল দুঃখ প্রকাশ করে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, ট্রেনের পেছনের দিকে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগের সময় ওই নারীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

পরিচালকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে থাকা গার্ড খুলনার নয়, তিনি রাজবাড়ীর গার্ড। নাম যতদূর জেনেছি, আবদুল্লাহ আল মামুন। আগামীকাল স্টেশনের বড় মাস্টার এলে বিষয়টির সুরাহা হবে।

tag ট্যাগ: #1111