যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ‘‘আমিও এরকম অভিযোগ শুনেছি। তবে কোথায়, কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে অন্য গাড়ির ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন