calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / হাইকোর্টের রায়ে সন্তুষ্ট বিএনপি গ্রেনেড হামলা মামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট বিএনপি গ্রেনেড হামলা মামলায়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্টি প্রকাশ করেছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:২২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

রোববার (১ ডিসেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এই মামলায় ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোক, কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করল, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলব আজকে ন্যায়বিচার হয়েছে, হাইকোর্ট যথার্থ বিচার করেছেন।

আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

এর আগে বেলা ১১টার দিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।