calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / কিংস্টনে বাংলাদেশের ব্যর্থতার পাল্লাই ভারী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কিংস্টনে বাংলাদেশের ব্যর্থতার পাল্লাই ভারী

আরও একবার টেস্ট ফরম্যাটে ধসে পড়ল বাংলাদেশ। ১০০ রানের আগেই আরও একবার দেখা গেল টপঅর্ডার এবং মিডল অর্ডারের বিদায়। ভালো অবস্থানে থেকেও আবারও চিরায়ত ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। বছরের শেষ টেস্টের প্রথম ইনিংসেও টাইগার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮৯ বার পঠিত

২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে অলআউট হয়েছে ১৬৪ রানে। সেটিও বাংলাদেশ পেরেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কারণে। করেছেন ৭৫ বলে ৩৬ রান। আর তাতেই ৯৮ রানে ৬ উইকেট খোয়ানো দলের ইনিংস গিয়েছে ১৬৪ পর্যন্ত।

সাদমান ইসলাম এবং শাহাদাত দীপু এদিনও ছিলেন সাবধানী। শুরু থেকে খুব একটা রান বাড়ানোর দিকে মন দিতে দেখা যায়নি তাদের। ক্রিজে সেট হয়েও অতি রক্ষণাত্মক ভঙ্গিতেই পেরিয়েছে সময়। ৮ ওভারে উঠেছিল ১৪ রান। এরপরেই আসে প্রথম আঘাত। রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন ৮৮ বল খেলে ২২ রান করা দীপু। কিন্তু শামার জোসেফের ডেলিভারি ভেঙেছে তার স্ট্যাম্প।

এরপরেই ক্রিজে আসা যাওয়ার মিছিলে নাম লেখালেন লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক। একজন টিকলেন ৬ বল আর অন্যজন টিকেছেন ১০ বল। দুজনেই জেইডন সেইলসের শিকার। সাদমান ছিলেন স্বস্তি। তাকেও প্যাভিলিয়নে পাঠালেন শামার জোসেফ। এরপর মিরাজের সেই ইনিংস কেবল বাংলাদেশের স্কোরবোর্ডে খানিক স্বস্তিই দিয়েছে।

বল হাতে বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য ছিল নাহিদ রানার উইকেট। কিংস্টনে নিয়মিত ১৫০ এর ওপর বল করেছেন। তাকেই কেবল খেলতে গিয়ে সমীহ করেছে উইন্ডিজ ব্যাটাররা। এছাড়া আর কেউই সে অর্থে পরীক্ষা নিতে পারেননি। ৪৭ বলে ১২ রান করা লুইকেও ফেরান তিনি।

এদিন ভাগ্যের ছোঁয়া পেয়েছেন ক্রেইগ ব্রাফেট। শর্ট এক্সট্রা কাভারে তার সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদি হাসান মিরাজ। এরপর এলবিডব্লিউ হয়েও বেঁচে গিয়েছেন রিভিউ নিয়ে। দিনশেষে অপরাজিত থাকলেন ৩৩ রানে। তার সঙ্গী কিসি কার্টি অপরাজিত ১৯ রানে। স্বাগতিকরা দিন শেষ করেছে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে আছে দলটি।