calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / রিয়াল হেতাফেকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

রিয়াল হেতাফেকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের পর লা লিগায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। হেতাফের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল আনচেলত্তির দলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ • দুপুর ১২:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার (১ ডিসেম্বর) লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

১৪ ম্যাচে ১০ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। যদিও তারা রিয়াল থেকে একটি ম্যাচ বেশি খেলেছে। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফেই দুই গোল আদায় করে নেয়। ২৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে গোল হয়নি। তবে তার পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।

৩৮তম মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যায় রিয়াল। বেলিংহ্যামের থ্রু পাস ধরে হেতাফের একজনকে কাটিয়ে দূর থেকে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। যা লিগে এমবাপ্পের অষ্টম গোল।

দ্বিতীয় হাফে পুরোটা সময়ই একের পর এক আক্রমণ করে গেছে রিয়াল, তবে ফল পায়নি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।