calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / দিল্লির দাসত্ব খান খান করে দেব হিন্দু-মুসলমান সবাই মিলে : রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দিল্লির দাসত্ব খান খান করে দেব হিন্দু-মুসলমান সবাই মিলে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৫:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।

তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

রিজভী বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসকগোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ভারতের মিডিয়া খেয়ে না-খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া একেক সময় একেক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার লুটের ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তা-ও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে।

অভিযোগ করে রিজভী বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী করোনার চেয়ে বড় আঘাত করেছে।

tag ট্যাগ: #রিজভী