calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এসপার হয় এবার , না হলে ওসপার: দুলু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এসপার হয় এবার , না হলে ওসপার: দুলু

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনারা গুলি করতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন, কারাগারে দিতে পারেন- কিন্তু কোনো কিছুতেই আর লাভ হবে না। বিএনপি নেতাকর্মীদের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দুলু বলেন, আপনারা বিনাভোটে ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দীতায় এমপি নির্বাচিত হবেন-এটি আর হতে দেওয়া হবে না। ২০০৮, ১৪ এবং ১৮ সালের নিরপেক্ষ নির্বাচন হয়নি। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। 

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ আবার ভোট কারচুপি করে ক্ষমতায় আসতে চাইছে। নির্বাচন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। কিন্তু আওয়ামী লীগ তড়িঘড়ি করে নির্বাচন করার চেষ্টা করছে। আওয়ামী লীগের এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেদ, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ। সমাবেশের পর মহানগরীর সাগরপাড়া মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ভুবনমোহন পার্কে পদযাত্রার পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়াক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।  

tag ট্যাগ: #1111