calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / চ্যাম্পিয়ন্স ট্রফি আজ ঢাকায় আসছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন্স ট্রফি আজ ঢাকায় আসছে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের ভাগ্যটাই এমন। নেই কোনো সুনির্দিষ্ট ছক বা কাঠামো, আয়োজিতও হয় অনিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। গাঁ ধরে বসেছে ভারত, কোনোভাবেই খেলতে যাবে না তারা পাকিস্তানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১০:৫৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

এরই মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আইসিসি। সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নামই দেখা যায়। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে এই ট্রফি ঘুরবে একাধিক দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর শুরু হয় পাকিস্তান থেকেই।

ট্রফি টুরের অংশ হিসেবেই আজ ঢাকায় আসছে আসরটির ট্রফি। একাধিক দেশ ঘুরে আজ ঢাকায় আসার কথা রয়েছে টুর্নামেন্টটির ট্রফি। বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।