calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল। গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ ভারত ছিল শক্তিশালী। আজিজুল হাকিম-ইকবাল হোসেনরা ওই ভারতকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। ৫ বল থাকতে ১৯৮ রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল।

বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ৪৪ রানে তাদের ৩ উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। সেখান থেকে চারে নামা কার্তিককেয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান। বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই জুটি ভেঙে দেন।

ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। ৯২ রানে ৭ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শ’ রানের আগে ধসে গেছে। ভারতের হয়ে তিনে নামা আন্দ্রে সিদ্ধার্ত ২০ রান করেন। চারে নেমে কার্তিকেয়া ২১ রান যোগ করেন। অধিনায়ক আমান খেলেন ২৬ রানের ইনিংস। শেষ দিকে হার্ডিক রাজ ২৪ রান যোগা করেন।

বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক তামিম ১৪ বল করে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষের ধস তিনিই নামান। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্ডিক রাজ ২টি করে উইকেট নিয়েছেন।