ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটি শেষে আজ (৮ ডিসেম্বর) আফজালের যোগদান করার কথা ছিলো। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারিরীক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।
তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন।