calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / প্রতি ইউনিটের দাম ১৫ ডলার এক কার্গো এলএনজি আসছে,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

প্রতি ইউনিটের দাম ১৫ ডলার এক কার্গো এলএনজি আসছে,

এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনছে অন্তর্বর্তীকালীন সরকার।নতুন বছরের জন্য খোলা বাজার থেকে ক্রয় করা এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রতি ইউনিটের দাম পড়বে ১৫.২ ডলার।আগামী ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে এই এলএনজি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৩:০৯
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।

জানা যায়, সিঙ্গাপুরের কোম্পানি ভিটল এশিয়া আগামী ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে এই দামে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহ করবে।প্রতি ইউনিট ১৫ দশমিক ০২ ডলার হিসাবে এতে মোট খরচ হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা।

এদিকে আবুধাবির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) কাছ থেকে ২০২৫ সালের জন্য ৬ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।এতে ব্যয় হবে ৫ হাজার ২০৮ কোটি টাকা।

সৌদি আরবের কোম্পানি সৌদি আরামকোর কাছ থেকে ৭ লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬ হাজার ২৫ কোটি টাকা।

এ ছাড়া আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ইউনিপ্যাক সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ভিটল এশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে জানুয়ারি থেকে জুন মাসের জন্য পরিশোধিত জ্বালানি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিমূল্য ধরা হয়েছে ১০ হাজার ৭১০ কোটি টাকা।

এছাড়াও স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩৮ লাখ ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা। এই তেল সরবরাহ করবে এস আলম সুপার এডিবল অয়েল।একই কোম্পানির কাছ থেকে প্রতি লিটার ১৩০ টাকা দরে এক কোটি ১০ লাখ লিটার খোলা পাম অয়েল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টকা।

tag ট্যাগ: #১৫ ডলার