তিনি বলেন, ‘আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে অনুতপ্ত হয়ে একবারও ক্ষমা চায়নি। এরা নির্লজ্জ দল, এরা পাপিষ্ঠের দল। এদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। সুতরাং এই পাপিষ্ঠ দল বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার রাখে না। ’
এই নেতা বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের জন্যই এই আত্মত্যাগ। ’
তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কল্যাণময় যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন এবং নিজের জীবনকেও উৎসর্গ করেছেন আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ’
মাসুদ সাঈদী বলেন, ‘দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট ও হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। ’
জুলাই বিপ্লবে নিহত শহীদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘এ দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন তাদেরকে দেশের জনগণ ঘৃণাভরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। ’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।