calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আইসিসি বিধ্বস্ত ভারতকে শাস্তি দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আইসিসি বিধ্বস্ত ভারতকে শাস্তি দিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভারতীয় নারী ক্রিকেট দলের মোটেও ভালো যায়নি। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। উপরন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল হারমানপ্রীত কৌরের ভারত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:১৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

জেইডেন সিলসকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ড্রেসিংরুমে যাওয়ার দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করেন সিলস।

ভারতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে এ শাস্তি বলে আইসিসি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় এ শাস্তি দিয়েছে।

আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এ শাস্তি দিয়েছেন। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত দোষ স্বীকার করে নেওয়াতে শুনানির প্রয়োজন হয়নি।

৮ ডিসেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় নারী ক্রিকেট দল হেরেছে ১২২ রানে। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ক্লেইরি পোসাক ও ডোনোভান কোচ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জ্যাকুলিন উইলিয়ামস ও চতুর্থ আম্পায়ার ছিলেন ডেভিড টেলর। এই চার আম্পায়ার স্লো ওভার রেটের অভিযোগ আনেন ভারতের বিরুদ্ধে।

আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে ভারতকে। এই আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।

ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল বুধবার। হারমানপ্রীতের দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। ৫ ও ৮ ডিসেম্বর প্রথম দুই ওয়ানডে হয়েছিল ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে হয়েছে পার্থের ওয়াকা গ্রাউন্ডে।

tag ট্যাগ: #আইসিসি