calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আ.লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিএনপির সুপারিশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আ.লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিএনপির সুপারিশ

আওয়ামী লীগের সময়ে সুবিধা নেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। একইসঙ্গে দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:০২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বিএনপির সংস্কার কমিটির প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করতে হবে। দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে।

সুপারিশে আরও বলা হয়েছে, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করতে হবে। প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায়, তাদের পরিবর্তন করার সুপারিশও করেন তিনি।


tag ট্যাগ: #বিএনপি