calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ক্রিকেটের সব ফরমেটে নিষিদ্ধ সাকিবের বোলিং
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ক্রিকেটের সব ফরমেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

ঘোষণা নিয়ে অপেক্ষা ছিল পুরো একদিন। আইসিসির বিধান বলছিল, আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাই বিসিবি জানালো রোববার রাতে। আনুষ্ঠানিক বিবৃতিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬১ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।

মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। যেখানে ১১.৩ ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।

বিসিবির ভাষ্য, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের বিধি ১১.৩ অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয়, কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।

তবে বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। এই ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।