তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখলেও সুবিধা করত্র পারেননি। ১২তম ওভারে এসে নিকিকে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। আর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশি।
একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। তবে এরপরই তাকে ফেরান ফারজানা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাটে। ৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত।
সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে তিন অঙ্কে নিয়ে যান। শুক্লা ১০ ও বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত। বল হাতে ৪ উইকেট নেন ফারজানা। ২ উইকেট যায় নিশির ঝুলিতে।