calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে: অর্থ পাচার কমেছে, গভর্নর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে: অর্থ পাচার কমেছে, গভর্নর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত আগস্টের পর আর কোনো ডলার বিক্রি না হওয়ায় রিজার্ভ কমছে না বলে মন্তব্য করেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৫:১২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫২ বার পঠিত

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্যে আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা অনেকটুকু বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না।

গভর্নর আহসান এইচ মনসুর যোগ করেন, গত আগস্ট মাসের পর ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। কাজেই আমাদের রিজার্ভ কমবে না, বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। গত পাঁচ মাসে আমাদের ৩ বিলিয়ন অতিরিক্ত রেমিট্যান্স এসেছে।

দেশের অর্থনীতি এখন অর্থপাচার কমে যাওয়ার সুফল পাচ্ছে জানিয়ে গভর্নর বলেন, এখন দুর্নীতি নেই, উচ্চপর্যায়েও দুর্নীতি নেই এবং থাকবেও না। সরকারের প্রত্যেক ব্যক্তি সৎ এবং তারা ভালোভাবে কাজ করে যাচ্ছেন। ফলে রিজার্ভ কমবে না বরং বাড়বে। ২৬ থেকে ২৮ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি দেখছি। এটা কিন্তু অল্প টাকা নয়। এর কারণ অর্থপাচার কমে গেছে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় পাচার কমেছে। ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসছে।

tag ট্যাগ: #গভর্নর