calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / কোনো দলকে ইজারা দেওয়া হয়নিএ দেশ কারও জমিদারি নয়, : ধর্ম উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কোনো দলকে ইজারা দেওয়া হয়নিএ দেশ কারও জমিদারি নয়, : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এটা কারও জমিদারি নয়। এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৫:২০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৭ বার পঠিত

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রকাশ্য দিনের আলোতে। এদেশে রাতে আর কোনো ভোট হবে না। দিনের বেলায় সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা করবে। 

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। 

এ দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারা যেন লুটপাট করে দেশটাকে শেষ করে দিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আ.ফ.ম খালিদ বলেন, এটা আমাদের সবার দেশ। এটা কারও জমিদারি নয়। এ দেশ কোন দলকে ইজারা দেওয়া হয়নি। পাঁচ বছর পরপর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলাটিপে হত্যা করা কোন দেশ প্রেমিকের কাজ হতে পারে না। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা হজ প্যাকেজের টাকা কমিয়েছি। আমরা আগামী সপ্তাহে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা যাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মাঝে বণ্টন করব।

তিনি বলেন, বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ দেশ আমাদের সবার। এ দেশকে আমরা সবাই ভালোবাসি। আজ আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল। আগামীতে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে। রাতে কোন ভোট হবে না। 

এ সময় ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেলের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ড. শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সস্পাদক মাহাবুবুল হক নান্নু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।