এর পর সকাল ৭টা ৩০ মিনিটে কালো ব্যাজ সহকারে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের জমায়েত আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করবে। সেখানে
শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
এছাড়াও সারাদেশে দলের জেলা/ মহানগর/ উপজেলা/ থানা ও বিভিন্ন ইউনিট অফিসে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
এদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন।