calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / তারেক রহমান কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তারেক রহমান কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমীর শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • দুপুর ১২:০১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে এক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। 

তিনি বলেছেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ। 

উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় সাড়ে সাত বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন। এর মাঝে আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলায় কারাভোগ করেছেন, নানা রোগভোগেও সুচিকিৎসা পাননি। 

অনেক অপেক্ষার পর সারা দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা নিয়ে চিকিৎসা নিতে গিয়েছেন তিনি।