calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / প্লেনে উঠারও সময় পাবেন না আলেমদের বিরুদ্ধে লাগলে : মাসুদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

প্লেনে উঠারও সময় পাবেন না আলেমদের বিরুদ্ধে লাগলে : মাসুদ

আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে, আবার কেউ আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে উঠারও সময় পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

যার ফলে ৫ আগস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এই দল দু’টির শীর্ষ নেতাদের।

একদিকে বিএনপির শীর্ষ নেতারা জামায়াতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে একের পর প্রশ্ন তুলে দলটিকে রাজনীতির মাঠে কোণঠাসা করতে চাইছেন। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিসহ নানা বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগগুলো সামনে নিয়ে আসছেন জামায়াত নেতারা।  

তবে এসব পাল্টপাল্টি বক্তব্যের মধ্যে সম্প্রতি আবার যোগ হয়েছে জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর ইস্যুটি।

সম্প্রতি যশোরের একটি মাহফিলে আজহারী বলেছিলেন, ‘এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’। ওই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। 

তাদের দাবি- বিএনপিকে উদ্দেশ করেই এমন বক্তব্য দিয়েছেন আজহারী। আজহারী ওয়াজের নামে একটি দলের হয়ে কাজ করছেন।

সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি আজহারীকে ‘কোথাকার আজহারী না মাজহারী’ বলেও তুচ্ছতাচ্ছিল্য করেন।

এদিকে জামায়াতকে জড়িয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যের দলীয়ভাবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি দলটি। তবে জামায়াতের কয়েকজন নেতাকে এ ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে। 

তবে এসব ছোটখাট ইস্যুর বাইরে উভয় দলের নেতারা বলছেন, তারা আগের মতোই ফ্যাসিবাদবিরোধী ও সার্বভৌমত্বের প্রশ্নে এক রয়েছেন।