calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ মিশনে বাংলাদেশইংল্যান্ডকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ মিশনে বাংলাদেশইংল্যান্ডকে হারিয়ে

বিশ্বকাপে মাঠে নামার আগে দল হিসেবে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় প্রস্তুতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৩:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংসের সৌজন্যে। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি। ১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।