calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / বৈদেশিক ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বৃদ্ধি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বৈদেশিক ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বৃদ্ধি

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সাপ্লাইয়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, সার, কৃষি উপকরণ আমদানির এলসি খোলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ • দুপুর ১২:১২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬১ বার পঠিত

বকেয়া ঋণ পরিশোধের মেয়াদ ছিল গত ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সীমার মধ্যে অনেক উদ্যোক্তা ঋণ পরিশোধ করতে পারেনি। যে কারণে এর মেয়াদ আবার এক বছর বাড়ানো হয়েছে। সোমবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

সার্কুলারে বলা হয়, এই সুবিধা রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নিয়ে এলসি খোলার ক্ষেত্রে পাওয়া যাবে না। ওইসব ঋণ নিয়মিত পরিশোধ করতে হবে। 

জানা গেছে, উদ্যোক্তারা বিদেশের বিভিন্ন খাত থেকে সাপ্লাইয়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট নিয়ে শিল্পের কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি করে। এসব খাতের বৈদেশিক ঋণ ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু উদ্যোক্তাদের মধ্যে অর্থের সংকট ও ব্যাংকে ডলার সংকটের কারণে ওইসব ঋণ অনেক উদ্যোক্তা সময়মতো পরিশোধ করতে পারেননি। 

যে কারণে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএম) থেকে এসব ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবি করা হয়। এ বিষয়ে বিটিএমএ থেকে একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়। তাদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পরিশোধের সময় বাড়িয়েছে। '

সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে উদ্যোক্তারা ও ব্যাংকগুলো সাপ্লাইয়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা পণ্যের দায় পরিশোধ করতে এক বছর সময় পাবেন। একই সঙ্গে আগামীতে এসব ঋণের আওতায় যেসব এলসি খোলা হবে সেগুলোর বৈদেশিক দায়ও ৩১ ডিসেম্বরের মধ্যে শোধ করা যাবে। এতে উদ্যোক্তাদের নগদ অর্থের চাপ কমবে। পাশাপাশি ব্যাংকে ডলারের চাপও কমবে। তবে ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর ফলে বাড়তি সুদ পরিশোধ করতে হবে। এতে পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে।